4:15 pm, Monday, 2 November 2026
সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ না করে

সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন- মামুনুর রশিদ মামুন

  • Reporter Name
  • Update Time : 01:08:28 am, Friday, 16 May 2025
  • 90 Time View

বেল্লাল হোসাইন নাঈম : সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন, না হলে জনগণকে সাথে নিয়ে বিএনপি আন্দোলনের মাধ্যমে নির্বাচন আদায় করে নিবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল ( ভারপ্রাপ্ত) সভাপতি মামুনুর রশিদ মামুন।

বৃহস্পতিবার (১৫মে) বিকেলে নোয়াখালীর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাবেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন আরো বলেন, বিগত সরকার দেড় যুগের বেশি সময় দেশের মানুষকে নির্বাচন থেকে দূরে রেখেছে। কেউ ভোটকেন্দ্রে যেতে পারে নাই এবং ভোট দিতে পারে নাই। তাই নির্বাচনের জন্য সাধারণ মানুষ উন্মুখ হয়ে আছে।

মামুনুর রশীদ মামুন আরো বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপি’র নাম ভাংগিয়ে কেউ কোন অপকর্ম করলে ছাড় দেয়া হবে না। পরিশেষে আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য আহবান জানান।

এর পূর্বে নোয়াখালী জেলা বিএনপি আহবায়ক কমিটির নবনির্বাচিত সদস্য গোলাম মোস্তফা সেলিমকে সংবর্ধনা দেয়া হয়। সাবেক ছাত্রদল নেতা বেলায়েত হোসেন দিপুর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সদস্য গোলাম মোস্তফা সেলিম, সৌদি আরব বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবী, দিলদার হোসেন দিদার, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, উপজেলা যুবদলের নেতা বেলায়েত হোসেন শামীম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আনন্দ র‍্যালী বের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ না করে

সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন- মামুনুর রশিদ মামুন

Update Time : 01:08:28 am, Friday, 16 May 2025