7:32 am, Monday, 2 November 2026

পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালে বিরল শিশু জন্ম,দুই মাথা, এক শরীল

  • Reporter Name
  • Update Time : 11:32:58 pm, Tuesday, 13 May 2025
  • 63 Time View

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত পঞ্চগড়: পঞ্চগড়ে বিরল শিশু জন্ম: দুই মাথা, এক শরীর-জীবিত রয়েছে শিশুটি, চিকিৎসাধীন স্ক্যানো ইউনিটে পঞ্চগড়ে বিরল শিশু জন্ম: দুই মাথা, এক শরীর-জীবিত রয়েছে শিশুটি, চিকিৎসাধীন স্ক্যানো ইউনিটে

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আজ মঙ্গলবার দুপুরে এক বিরল গঠনের নবজাতকের জন্ম হয়, যার দুটি মাথা কিন্তু একটি শরীর। নবজাতকটিকে জীবিত অবস্থায় হাসপাতালে স্ক্যানো ইউনিটে স্থানান্তর করা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সিভিল সার্জন জানান, আজ ১৩ মে দুপুর ১২টা ৩০ মিনিটে মোছাঃ সুরভী আক্তার (১৯) একটি ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পরই নবজাতকটির বিশেষ শারীরিক গঠন দেখে তাৎক্ষণিকভাবে স্ক্যানো বিভাগে নেওয়া হয়, যেখানে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুরভী আক্তার গত ১০ মে সন্ধ্যায় প্রসবজনিত জটিলতা নিয়ে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি হন। তিনি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের পূর্ব অমরখানা গ্রামের বাসিন্দা। তার স্বামী মোঃ মাজেদুল ইসলাম এ সময় নবজাতকের পাশে ছিলেন।

জরুরী বিভাগের ডাক্তার ডাক্তার জানিয়েছেন, শিশুটির শারীরিক গঠন অত্যন্ত জটিল হলেও আপাতত সে জীবিত রয়েছে। এমন ধরনের জন্মগত জটিলতা বিরল এবং চিকিৎসা-পদ্ধতিও অত্যন্ত সূক্ষ্ম ও ঝুঁকিপূর্ণ। বর্তমানে শিশুটিকে পর্যাপ্ত অক্সিজেন, পুষ্টি ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নবজাতকটির সুস্থতা কামনায় পরিবার ও এলাকাবাসীর প্রার্থনা অব্যাহত রয়েছে। প্রসূতি সুরভী আক্তার বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালে বিরল শিশু জন্ম,দুই মাথা, এক শরীল

Update Time : 11:32:58 pm, Tuesday, 13 May 2025