11:33 am, Tuesday, 3 November 2026

সরিষাবাড়ীতে ডিএনসি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ০৩ মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • Update Time : 12:22:51 am, Monday, 12 May 2025
  • 86 Time View

রুমান শাহরিয়ারঃ জামালপুরের সরিষাবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চিহ্নিত ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার(১০ই মে) দিবাগত রাতে উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ী গ্রামে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় অভিযানে ৬০৫ পিস ইয়াবা ও ২৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে যৌথবাহিনী।

অভিযানে আটককৃতরা হলেন আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ী গ্রামের সেজনু হাওলাদার(৫০), এরশাদ(৪২) ও মুকুল(৩৫)।

এবিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও আমাদের একটি টিম অভিযান চালিয়ে ৬০৫ পিস ইয়াবা ও ২৯০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে উপ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় সরিষাবাড়ি থানায় দুটি পৃথক মামলা করে কোর্টে প্রেরণ করেন।
এসময় তিনি আরও জানান, তাদের এ অভিযান চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সরিষাবাড়ীতে ডিএনসি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ০৩ মাদক ব্যবসায়ী আটক

Update Time : 12:22:51 am, Monday, 12 May 2025