10:22 am, Monday, 2 November 2026
লালমনিরহাটে কাকিনা-মহিপুর সড়কের

লালমনিরহাটে কাকিনা-মহিপুর সড়কের বেড়িগেট অপসারণের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 09:26:08 pm, Wednesday, 7 May 2025
  • 109 Time View

মোসলেম উদ্দিন রনি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা-মহিপুর সড়কে স্থাপিত বেড়িগেট অপসারণের দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলা মোটর মালিক সমিত ও যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটি।

মঙ্গলবার (৭মে) বেলা ১২টায় কাকিনা পোনাহাঁটি বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সড়কের মাঝখানে থাকা বেড়িগেটের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। জরুরি রোগী পরিবহন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

একজন স্থানীয় বাসিন্দাদের দাবি , “এই গেইটটির কারণে অনেক সময় রোগী নিয়ে সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারেন না।

অন্য এক শিক্ষার্থী জানান, “আমদের রংপুর যেতে দেরি হয়। বাস চলাচল না থাকার কারনে। কারন সিএনজিগুলো ৬ জন যাত্রী না হলে বা সিরিয়াল ছাড়া না যাওয়ায় আমাদের ভোগান্তিতে পড়তে হয়।

এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা ট্টাক ট্যাংক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও চলবলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক: গোলাপ হোসেন, উপজেলা বিএনপির সদস্য: হুমায়ন কবীর বাবু সহ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী আশা করছেন, জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

লালমনিরহাটে কাকিনা-মহিপুর সড়কের

লালমনিরহাটে কাকিনা-মহিপুর সড়কের বেড়িগেট অপসারণের দাবিতে মানববন্ধন

Update Time : 09:26:08 pm, Wednesday, 7 May 2025