
স্টাফ রিপোর্টার : নীলফামারীতে জেলা বিএনপির আয়োজনে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সাবেক সংসদ সদস্য, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারকলিপি প্রদান করেন।
মিছিলটি পার্টি অফিসের সামনে থেকে জেলা শহরের প্রধান, প্রধান, সড়ক প্রদক্ষিণ শেষে নীলফামারী ডিসির মোড়ে পথসভা করেন, এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল নীলফামারী জেলা শাখার সংগ্রামী সভাপতি আ খ ম আলমগীর সরকার। জেলা বিএনপির সেক্রেটারি জহুরুল আলম। পৌর বিএনপির সভাপতি মাহাবুবুর আলম। চৌধুরী পৌর সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী , সহ জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, নীলফামারী সদর উপজেলা ডোমার, ডিমলা, জলঢাকা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং যুবদল সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 








