8:44 am, Monday, 2 November 2026
ধামইরহাটে ফসলের

ধামইরহাটে ফসলের মাঠ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করলো পুলিশ

  • Reporter Name
  • Update Time : 08:13:02 pm, Wednesday, 7 May 2025
  • 152 Time View

ধামইরহাটে ফসলের মাঠ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শাকিল হোসেন : নওগাঁর ধামইরহাট উপজেলায় ফসলের মাঠ থেকে জাহেদুল ইসলাম (৬২) নামে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের কানাই কাশিম্বি বাজার এলাকার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। জাহেদুল ইসলাম পাশ্ববর্তী কাজিপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান জানান, বুধবার দুপুরে মরদেহ ফসলি ধানক্ষেত মাঠের পার্শ্বে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। বাড়ি ফেরার পথে প্রকৃতির ডাকে সে রাস্তা থেকে নিচে ফসলের মাঠে নামলে হয়তো স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ ময়না তদন্ত পাঠানোর প্রস্তুতি চলছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

ধামইরহাটে ফসলের

ধামইরহাটে ফসলের মাঠ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করলো পুলিশ

Update Time : 08:13:02 pm, Wednesday, 7 May 2025