
খোকনুজ্জামান খোকনঃসারা দেশের ন্যায় নীলফামারীর জলঢাকা টেংগনমারী তে পহেলা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(বৃহস্পতিবার) দিবসটি উপলক্ষে, নীলফামারীর জেলা বাস- মিনিবাস ইউনিয়ন টেংগনমারী উপ কমিটির আয়োজনে, বিভিন্ন শ্রমিক সংগঠন সকাল সাড়ে ১১ টায় টেংগনমারী কিশোরগঞ্জ রোড থেকে র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নুরুন্নবী ইসলাম, ছাইয়াঙ্গীর আলম, বেলাল হোসেন মেম্বার, মুস্তাফিজার কবিরাজ, শ্রমিক নেতা মশিয়ার রহমান, মঈন হাসান শীউল, শরিফুল ইসলাম চেয়ারম্যান সহ আরো অনেকে। এ সময়ে নেতারা শ্রমিকদের ন্যায্য দাবির কথা তুলে ধরে বলেন। শ্রমিক ইউনিয়নকে আরো সুসংগঠিত করতে হবে যাতে করে শ্রমিক ভাইরা তাদের ন্যায্য অধিকার পায়।
Reporter Name 








