
গীতি গমন চন্দ্র রায় গীতি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে, তারা বিভিন্ন মামলার আসামি বলছে পুলিশ।
২০ এপ্রিল রোববার গভীর রাতে ও ২১ এপ্রিল সোমবার সকালে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ওসি আরশেদুল হক। আটককৃতরা হলেন রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ(৫৫), কলেজপাড়া এলাকার অজয় বসাক (৫২), পৌর যুবলীগ নেতা ইউসুফ আলী (৩৩), উপজেলা ছাত্রলীগ সদস্য সানোয়ার হোসেন সানিল (২২) ও হোসেনগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগ সদস্য দুলাল হোসেন (৩২)। ওসি আরশেদুল হক বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের নামে একাধিক মামলা করা হয়।
আটকের পর আসামিদের ২১ এপ্রিল সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
Reporter Name 








