12:18 pm, Monday, 2 November 2026

শীর্ষ ডাকাত সরদার বোমা খোরশেদ আশুলিয়া থেকে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 10:06:44 pm, Sunday, 13 April 2025
  • 98 Time View

শীর্ষ ডাকাত সরদার বোমা খোরশেদ আশুলিয়া থেকে গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আন্তঃজেলা শীর্ষ ডাকাত সরদার মো.খোরশেদ ওরফে বোমা খোরশেদ (৫৩) কে
লুন্ঠিত নগদ অর্থ ও স্বর্ণালংকার গ্রেপ্তার করেছে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।এর আগে গত শনিবার (১২ এপ্রিল) ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার মোঃ খোরশেদ ওরফে বোমা খোরশেদ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা গ্রামের আব্দুল মন্ডলের ছেলে। বোমা খোরশেদ আন্তঃজেলা ডাকাত দলের সরদার। তার নেতৃত্বেই রাজবাড়ী সহ আশেপাশের জেলায় ডাকতি হতো।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন জানান, ২০২৪ সালের ২৬শে নভেম্বর থেকে ২০২৫ সালের ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ী সদর থানায় ২ টি ও বালিয়াকান্দি থানায় ২ টি সহ মোট ৪টি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়।মামলা দায়ের হলে মামলার ঘটনা তদন্তে ডিবি পুলিশের একটি আভিযানিক টিম মাঠে নামে। মামলা তদন্তের একপর্যায়ে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৪টি ডাকাতি ঘটনায় খোরশেদের নেতৃত্বে তার গ্রুপের সদস্যগণ সংঘটিত করার প্রমান পাওয়া যায়। ওই মামলা গুলোতে কালু হাওলাদার ওরফে কালু ডাকাতসহ সর্বমোট ৬ জন পেশাদার ডাকাতদের গ্রেপ্তার করা হয়।কালু হাওলাদারের বিরুদ্ধে ৩২ টি মামলা এবং অন্যদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। ইতোমধ্যে ২ জন ডাকাত আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন।জবানবন্দিত গ্রেপ্তারকৃত ডাকাতরা জানান মোঃ খোরশেদ ওরফে বোমা খোরশেদ হচ্ছে ডাকাতির মাস্টারমাইন্ড ও তাদের লিডার।

পুলিশ সুপার জানান, আমরা দীর্ঘদিন ধরে ডাকাতদলের এই মাস্টারমাইন্ড খোরশেদকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছিলাম।গতকাল ১২ই এপ্রিল বিকেলে ডিবি পুলিশের একটি অভিযামিক টিম ঢাকা জেলার আশুলিয়া থানার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা শীর্ষ ডাকাত সরদার মো.খোরশেদ ওরফে বোমা খোরশেদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ডাকাতির লুন্ঠিত ৪০ হাজার টাকা ও ৫ আনা ১ রতি ওজনের এক জোড়া কানের দুল ও ২ আনা ওজনের ১টি আংটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত খোরশেদের নামে আদালতে রাজবাড়ী সহ পাশ্ববর্তী জেলায় ডাকাতির ঘটনায় ৮ টি ডাকাতির মামালা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত খোরশেদ ডাকাতকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকার, ডিআইও-১ আব্দুর রহিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান, ডিবির ওসি মফিজুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

শীর্ষ ডাকাত সরদার বোমা খোরশেদ আশুলিয়া থেকে গ্রেফতার

Update Time : 10:06:44 pm, Sunday, 13 April 2025