2:59 pm, Monday, 2 November 2026

অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৬ লাখ টাকা

  • Reporter Name
  • Update Time : 08:30:36 pm, Monday, 6 January 2025
  • 144 Time View

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ড্রেজার এবং বলগেট মালিকদের মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার সকালে উপজেলার গজারিয়া খালগোড়া, তেঁতুলিয়া নদীর মোহনা ও লালমোহন খাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানের মাধ্যমে তাদের এই অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা জাকির, চরভূতা ইউনিয়নের বাসিন্দা হাবিব এবং চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের বাসিন্দা সোহাগ। বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আজিজ বলেন, তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ওইসব বালু পরিবহনের খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশ সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি ড্রেজার মেশিন এবং দুটি বলগেট আটক করা হয়। পরে খবর পেয়ে ড্রেজার এবং বলগেটের মালিকরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের বিভিন্ন পরিমাণে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের এই অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন, তবে ড্রেজার ও বলগেটের মালিকরা নদী থেকে অবৈধভাবে আর বালু উত্তোলন এবং পরিবহন করবেন না মর্মে মুচলেকা দিলে আটক করা ড্রেজার ও বলগেটগুলো ছেড়ে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৬ লাখ টাকা

Update Time : 08:30:36 pm, Monday, 6 January 2025