10:19 am, Monday, 2 November 2026

রংপুরে শীতার্ত মানুষের পাশে মানবিক আনসার কর্মকর্তা

  • Reporter Name
  • Update Time : 04:37:40 pm, Monday, 30 December 2024
  • 74 Time View

মোঃ ফারজুল ইসলাম, রংপুর : শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই মূল মন্ত্রকে বুকে ধারন করে বাহিনীর অসহায় ও দরিদ্র শীতার্ত ভিডিপি দলনেতা ও দলনেত্রীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর সদর উপজেলার আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মনিরুজ্জামান মনির। প্রতি বছরের ন্যায় এবারও নিজ কর্মস্থল রংপুর সদর উপজেলার ৩৩ টি ওয়ার্ড সহ ইউনিয়নের দরিদ্র ভিডিপি দলনেতা ও দলনেত্রীর মাঝে নিজ উদ্যোগে অর্ধ শতাধিক কম্বল বিতরণ করেছেন ।

মনিরুজ্জামান মনির গণমাধ্যমকে জানিয়েছেন, উত্তরবঙ্গের রংপুর জেলায় শীতের তীব্রতা বেড়েই চলছে । এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য । সেই চিন্তা থেকে সামর্থ্য অনুযায়ী নিজ উদ্যোগে শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি সামান্য বেতনের চাকরি করি, তা দিয়ে পরিবারের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সব সময় কাজ করার চেষ্টা করি ।

তিনি আরো বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের অবদান অসামান্য। স্বেচ্ছাসেবী সংগঠন হয়েও বাহিনীটি দেশের আইন শৃঙ্খলা রক্ষা, দক্ষ মানব সম্পদ বৃদ্ধি, সামাজিক উন্নয়ন ত্বরান্নিত করণ ও প্রতিবন্ধকতা নির্মুল করা, স্বাস্থ্য সেবা সহোযোগিতায় সহায়ক ভূমিকা পালন ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলাসহ নানাবিধ কাজ সম্পাদনা করে থাকে।

এছাড়াও জানা যায় করোনা মহামারীর সময় থেকে তিনি অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার , পোশাক, চিকিৎসার জন্য নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন। শীতকালে রংপুর রেলস্টেশন সহ শহরের বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে ঘুরে ঘুরে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেছেন।

একাধিক ভিডিপি সদস্যদের সাথে কথা হলে তারা জানান, রংপুর সদর উপজেলায় মনির স্যারের মতো অফিসার পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করি । তিনি দেখতে গেলে নিয়মিত ভাবে আমাদের (ভিডিপি সদস্য) খোঁজ খবর নিয়ে থাকেন । কোন সমস্যায় পড়লে খোলা মেলা ভাবেই তার কাছে আমরা বলতে পারি যা অন্য কারো কাছে বলতে পারি না । তিনি সব সময় পরামর্শ ও সঠিক দিক নির্দেশনা দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

রংপুরে শীতার্ত মানুষের পাশে মানবিক আনসার কর্মকর্তা

Update Time : 04:37:40 pm, Monday, 30 December 2024