
মোঃ ফারজুল ইসলাম, রংপুর : শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা" এই মূল মন্ত্রকে বুকে ধারন করে বাহিনীর অসহায় ও দরিদ্র শীতার্ত ভিডিপি দলনেতা ও দলনেত্রীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর সদর উপজেলার আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মনিরুজ্জামান মনির। প্রতি বছরের ন্যায় এবারও নিজ কর্মস্থল রংপুর সদর উপজেলার ৩৩ টি ওয়ার্ড সহ ইউনিয়নের দরিদ্র ভিডিপি দলনেতা ও দলনেত্রীর মাঝে নিজ উদ্যোগে অর্ধ শতাধিক কম্বল বিতরণ করেছেন ।
মনিরুজ্জামান মনির গণমাধ্যমকে জানিয়েছেন, উত্তরবঙ্গের রংপুর জেলায় শীতের তীব্রতা বেড়েই চলছে । এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য । সেই চিন্তা থেকে সামর্থ্য অনুযায়ী নিজ উদ্যোগে শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি সামান্য বেতনের চাকরি করি, তা দিয়ে পরিবারের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সব সময় কাজ করার চেষ্টা করি ।
তিনি আরো বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের অবদান অসামান্য। স্বেচ্ছাসেবী সংগঠন হয়েও বাহিনীটি দেশের আইন শৃঙ্খলা রক্ষা, দক্ষ মানব সম্পদ বৃদ্ধি, সামাজিক উন্নয়ন ত্বরান্নিত করণ ও প্রতিবন্ধকতা নির্মুল করা, স্বাস্থ্য সেবা সহোযোগিতায় সহায়ক ভূমিকা পালন ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলাসহ নানাবিধ কাজ সম্পাদনা করে থাকে।
এছাড়াও জানা যায় করোনা মহামারীর সময় থেকে তিনি অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার , পোশাক, চিকিৎসার জন্য নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন। শীতকালে রংপুর রেলস্টেশন সহ শহরের বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে ঘুরে ঘুরে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেছেন।
একাধিক ভিডিপি সদস্যদের সাথে কথা হলে তারা জানান, রংপুর সদর উপজেলায় মনির স্যারের মতো অফিসার পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করি । তিনি দেখতে গেলে নিয়মিত ভাবে আমাদের (ভিডিপি সদস্য) খোঁজ খবর নিয়ে থাকেন । কোন সমস্যায় পড়লে খোলা মেলা ভাবেই তার কাছে আমরা বলতে পারি যা অন্য কারো কাছে বলতে পারি না । তিনি সব সময় পরামর্শ ও সঠিক দিক নির্দেশনা দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com