
মোঃ সেলিম উদ্দিন : সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন” এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার ২৭ ডিসেম্বর স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা সিলেট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের অন্যতম সদস্য তাহের আহমদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ তারেক আহমদ।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহাগ আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, প্রধান আর্কষণ সিলেট জেলা জর্জ কোর্ট এর এডভোকেট মোঃ ওবায়দুল রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে কমিউনিটি এ্যাক্টিভিটিস ও চেয়ারপার্সন, গোল্ডেন ড্রীম ইউকে মোছাঃ কামরুন্নেছা খানম শোভা মতিন, দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, শিক্ষক ও রক্তদাতা কামাল আহমদ আম্বিয়া, যুক্তরাজ্য প্রবাসী, রক্তদাতা ও তরুণ সমাজ সেবক সাইফুল রহমান ইমন, যুক্তরাজ্য প্রবাসী রক্তদাতা ও তরুণ সমাজ সেবক নাছিম আহমদ হিমু, এসো মুখে হাসি ফুটাই সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক সেলিম উদ্দিন সহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন,‘রক্তদিন জীবন বাঁচান’ আপনার এক ফোঁটা রক্তে একজন মানুষ প্রানে বেঁচে যাবে। এমন অসাধ্য সাধন করে চলছে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের এক ঝাঁক তরুণ তরুণী সেচ্ছাসেবীরা।
যখনি কোন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হয় তখনই মুহূর্তের মধ্যে ছুটে যাচ্ছে মানবিক সেচ্ছাসেবীরা। তাদের দেওয়া রক্তে বেঁচে যাচ্ছে একজন মুমূর্ষু রোগী। এই মানবিক সেবামূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকুক। আপনাদের মানবিক সেবামূলক কার্যক্রমে আমরা সার্বিক সহযোগিতা করবো। সব সময় পাশে থাকবো৷
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠতা তারেক আহমদ বলেন, আপনারা যেকেউ চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন। আমরা চাই সবাইকে নিয়ে এমন একটি সিলেট বানাতে যেখানে রক্তের অভাবে কাউকে যাতে মরতে না হয়। ৪র্থ বর্ষে পদার্পন করা এ সংগঠনটি সিলেটে রক্তদানের মাধ্যমে জীবন-মরণ সংকটাপন্ন বহু মানুষের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটির রক্তদানের এই কার্যক্রম দেশের সর্বত্র পোঁছে দিতে আমরা বদ্ধপরিকর। অনুষ্ঠানে রক্তদান ও মানবিক কাজে অবদান রাখায় সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আগত সেচ্ছাসেবী, সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক ও সংগঠনের উপদেষ্টাদের ক্রেস্ট উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।
Reporter Name 








