2:51 pm, Monday, 2 November 2026

শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর, প্রতিবাদ করায় সাংবাদিকের উপর আক্রমণ

  • Reporter Name
  • Update Time : 01:27:30 pm, Friday, 27 December 2024
  • 41 Time View

শায়েস্তাগন্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের সৈয়দ মিয়ার বড় একটি পুকুর ভরাট করা হচ্ছে ফসলি জমির মাটি দিয়ে। শুধু পুকুর ভরাটই নয়, একটি ধানের জমিও ভরাট করা হচ্ছে ফসলি জমি ধংস করে। পুকুর ও ধানের জমি ভরাটের জন্য মাটি আনা হচ্ছে পার্শ্ববর্তী উলুকান্দি হাওরের ফসলি জমি থেকে।

এভাবেই তিন ফসলি জমির বুক চিরে ছুটে চলছে মাটি ভরাট করা ট্রাক্টর। প্রকাশ্যে এসব ফসলি জমির মাটি কাটার কর্মযজ্ঞ চালাচ্ছে একশ্রেণির প্রভাবশালী মহল। তিন ফসলি কৃষি জমি পরিনত হচ্ছে পতিত ভূমিতে। এতে দিন দিন ফসলের উৎপাদন কমছে, বেকার হচ্ছে কৃষক, পরিবেশ হচ্ছে দূষিত। চলছে বিস্তীর্ণ ফসলি জমির মাঝখান থেকে অত্যাধুনিক ভেকু মেশিন দিয়ে জমির মাটি কাটার কর্মযজ্ঞ।

যেই জমির উপরিভাগে ধান বোনা হতো, সে জমিতে এখন বিশাল আকারের সারি সারি গর্ত। এছাড়াও মাটি পরিবহনে ভারী ট্রাক, ট্রাক্টর ও মাহেন্দ্র ট্রলি ব্যবহারে গ্রামীণ সড়ক হচ্ছে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ। আইন অমান্য করে এমনি কর্মকাণ্ড চলছে উপজেলার বিভিন্ন এলাকায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কাছে সাংবাদিক মুজিবুর রহমান একটি অভিযোগ দেয় অভিযোগ শেষে পল্লব হোম দাস বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে মাটি কাটকে নিষেধ করেছি। অনুমোদন ছাড়া পুনরায় ফসলি জমি থেকে মাটি কাটলে তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ করায় সাংবাদিক মুজিবুর রহমান কে একা পেয়ে তারা তিন ভাই আক্রমণ করে। এ নিয়ে সাংবাদিক বিভিন্ন সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর, প্রতিবাদ করায় সাংবাদিকের উপর আক্রমণ

Update Time : 01:27:30 pm, Friday, 27 December 2024