8:14 am, Monday, 2 November 2026

জোরারগঞ্জে ১৬ বছর পর পুণরায় চালু হলো সৃজন পাঠাগার

  • Reporter Name
  • Update Time : 01:36:14 pm, Sunday, 8 December 2024
  • 238 Time View

মোঃ আবদুর রহিম সোহেল, চট্টগ্রাম : দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর পুণরায় নতুনভাবে চালু হলো সৃজন পাঠাগার। শুক্রবার রাতে উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের নতুন বাজারে সৃজন পাঠাগার চালু উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৃজন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি জামাল উদ্দিন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মোতালেব ও নুর নবীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল হুদা হামিদী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী মাঈন উদ্দিন, প্রচার ও বায়তুল মাল সম্পাদক আবদুল গফুর, সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, মিরসরাই কবিতা পরিষদের সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাশেম ভূঁইয়া, আব্দুল হাই, জোরারগঞ্জ হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারের পরিচালক আবু নাছির, ইসলামী ব্যাংক জোরারগঞ্জ এজেন্ট ব্যাংকিংয়ের সত্বাধিকারী ছানা উল্ল্যাহ নিজামী, জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মোক্তার আহম্মদ, সেক্রেটারী মাষ্টার নুর নবী প্রমুখ।

আলোচনা সভার পাশাপাশি কর্ণফুলী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

সৃজন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি জামাল উদ্দিন জানান, সৃজন পাঠাগার প্রতিষ্ঠার ২২ বছরের পথচলায় পাঠাগারটির মাধ্যমে সুন্দরভাবে ৭ বছর কার্যক্রম পরিচালনা সম্ভব হয়েছে। এরিমধ্যে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে পাঠাগারটির কার্যক্রম রাজনৈতিক প্রতিহিংসার কারণে বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার দীর্ঘ ১৬ বছর পর নতুন আঙ্গিকে সৃজন পাঠাগার চালু করা হয়। আমরা আশা করছি অতীতের মতো সুনামের সাথে নানা সামাজিক কর্মকান্ডের মধ্যদিয়ে এগিয়ে যাবে সৃজন পাঠাগার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

জোরারগঞ্জে ১৬ বছর পর পুণরায় চালু হলো সৃজন পাঠাগার

Update Time : 01:36:14 pm, Sunday, 8 December 2024