5:45 pm, Monday, 2 November 2026

বাগমারায় বসতবাড়িতে অতর্কিত হামলা ভাংচুর- লুটপাট ও অগ্নিসংযোগ

  • Reporter Name
  • Update Time : 05:52:48 pm, Monday, 2 December 2024
  • 16 Time View

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে অতর্কিত হামলা ভাংচুর- লুটপাটসহ ধানের খড়ের পালায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাগমারা উপজেলার ৯নং শুভডাঙ্গা ইউনিয়নের বাড়ীগ্রাম গ্রামে।

এ ঘটনায় বাড়ীগ্রাম গ্রামের আবু তাহের শাহ্ এর স্ত্রী ছামিরা আক্তার লুনা,আবু তাহের শাহ্ এর ভাগিনা রামপুরপাথার গ্রামের জমির উদ্দিন এর ছেলে এমদাদুল হক,এমদাদুল হকের স্ত্রী ছকিনা বিবি,চকভোলাই গ্রামের মৃত খোদাবক্সের ছেলে মিঠন,আক্কাস আলীর ছেলে কামাল হোসেন,নজরুল ইসলাম এর ছেলে কামরুজ্জামান,জাকারিয়া,আঃ সালাম সহ অনেকে আহত হয়েছেন। আহতরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানা গেছে,বাড়ীগ্রাম গ্রামের মৃত রফিকুল ইসলাম এর ছেলে জামাল উদ্দিন শাহ্ গংদের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষ মৃত সেফাতুল্যা শাহ্ এর ছেলে আব্দুর রহমান (বাবু) গংদের দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন দু’দফায় অতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়িঘরের আসবাবপত্র ভাংচুর, ধানের খড়ের পালা,অটোভ্যান ও মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা। এতে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন। এমতাবস্থায় তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। বর্তমানে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

এতে প্রায় ১৫-২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর সার্জেন্ট হাছিবুল ইসলামের নেতৃত্বে একটি টিম ও হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের আইসি আকরাম আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যৌথ অভিযান পরিচালনা করেন এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র, হাসুয়া,রামদা,চাপাতি,মদের খালি বোতল,লাঠি উদ্ধার করেন।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বাগমারায় বসতবাড়িতে অতর্কিত হামলা ভাংচুর- লুটপাট ও অগ্নিসংযোগ

Update Time : 05:52:48 pm, Monday, 2 December 2024