3:27 pm, Monday, 2 November 2026

“গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা অপচেষ্টা চালাচ্ছে”

  • Reporter Name
  • Update Time : 12:09:55 am, Wednesday, 27 November 2024
  • 26 Time View

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করতে কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও উস্কানিদাতা অপচেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার রাজধানীর গুলশানের এক হোটেলে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটি ভয়াবহ কর্মকান্ড শুরু হয়েছে। সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ চালানো শুরু হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য আমরা সবসময় সংগ্রাম করেছি এবং করছি।

ফখরুল বলেন, আজ আমরা প্রত্যক্ষ করছি, কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও উস্কানিদাতা সংবাদপত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত ও বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। কোনো সচেতন বা দেশপ্রেমিক ব্যক্তি কোনোভাবেই এ ধরনের অপচেষ্টা মেনে নিতে পারে না।

যারা এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে, তাদের এই ‘আত্মঘাতী পথ’ থেকে পরিত্রাণ পেতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে দেশের গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করেছে।

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে লেখক, সাংবাদিক ও গবেষক মোহাম্মদ জয়নাল আবেদীন রচিত “তারেক রহমান: পলিটিক্স এন্ড পলিসিস কনটেমপোরারি বাংলাদেশ” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

রাজধানীতে শিক্ষার্থীদের সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে মির্জা ফখরুল সবাইকে ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এ সরকার ব্যর্থ হলে, বিপ্লব ও গণঅভ্যুত্থানও ব্যর্থ হবে এবং আবার, আমরা অন্ধকারে পড়ে যাব। সুতরাং আমাদের এই বিষয়গুলো নিয়ে ইতিবাচকভাবে ভাবতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

“গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা অপচেষ্টা চালাচ্ছে”

Update Time : 12:09:55 am, Wednesday, 27 November 2024