
মুজিবুর রহমান, হবিগঞ্জ : আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ বিক্ষোভ মিছিল করেছে শায়েস্তাগন্জ নতুন ব্রিজ মসজিদের মুসল্লিরা । বুধবার (২৭ নভেম্বর) বাদ আছরের নামাজের পর শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট থেকে পুরাতন বাজার সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মুসল্লিরা বলেন ‘ইসকন তুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী’, ‘ইসকন তুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইসকনদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে মসজিদে মুসল্লিরা বলেন, আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ভাইকে হত্যা করে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা করেছে তা কখনই সফল হবে না। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তির দাবি করেন।
আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
জানা যায়, নিহত আইনজীবীর সাইফুল ইসলাম চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার জামাল উদ্দিনের ছেলে। তিনি এক কন্যা শিশু সন্তানের জনক। তিনি বর্তমানে দরবেশহাট রোডস্থ নিজস্ব বাড়িতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পরিশেষে শায়েস্তাগন্জ নতুন ব্রিজ গোল চত্বরে এসে বিক্ষোভ সমাপ্তি ঘোষণা করেন।
Reporter Name 








