3:27 pm, Monday, 2 November 2026

রামপালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Reporter Name
  • Update Time : 02:00:29 pm, Wednesday, 13 November 2024
  • 50 Time View

মোঃ ইকরামুল হক রাজীব : আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটের রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার উজলকুড় ইউনিয়নের রনসেন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। মিছিলটি ফয়লা বাজার চৌরাস্তায় মিলিত হয় এবং পথসভা অনুষ্ঠিত হয়।

এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে দলটির সন্ত্রাসীরা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এতোদিন তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলো। আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবার কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করার চেষ্টা করলে বিএনপি তা কঠোর ভাবে প্রতিহত করবে।

এসময় উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

রামপালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : 02:00:29 pm, Wednesday, 13 November 2024