
আক্কেলপুর প্রতিনিধি : জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা কোলা গনিপুর গ্রামের মোঃ নাজমুল হোসেন (২৬), দীর্ঘদিন থেকে অসুস্থ থাকায় তার পরিবার থেকে চিকিৎসা চালানো সম্ভব হচ্ছিল না। তাই আক্কেলপুর উপজেলার বিভিন্ন ফেসবুক গ্রুপে সাহায্যের জন্য পোস্ট দিয়েছিলেন তার বন্ধু শুভাকাঙ্খীরা।
উক্ত পোস্টটি ঢাকাস্থ আক্কেলপুরবাসী সংগঠনের এডমিন প্যানেলের নজরে এলে অসুস্থ ব্যক্তির শারীরিক খোঁজ খবর নিতে ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে যান উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার (রিপন) ও সাংগঠনিক সম্পাদক মোঃ মেরিন আকন্দ এবং সুচিকিৎসার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেন।
উক্ত সংগঠনের সংগঠনিক সম্পাদক মোঃ মেরিন আকন্দ বলেন, আমাদের সংগঠনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম চলমান আছে এবং ভবিষ্যতে ও এ কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য ইতিমধ্যে ঢাকাস্থ আক্কেলপুরবাসী অসংখ্য দুস্থ- অসহায় মানুষের পাশে দাড়িয়েছে এবং দীর্ঘদিন ধরে মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে।
Reporter Name 








