1:26 pm, Monday, 2 November 2026

নওগাঁ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে প্রেস বিফিং করেছেন জেলা প্রসাশক

  • Reporter Name
  • Update Time : 07:48:41 pm, Sunday, 10 November 2024
  • 51 Time View

মুজাহিদ হোসেন, নওগাঁ থেকে : নওগাঁ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জেলার শহিদদের তালিকা চূড়ান্ত করা হয়েছে ও আহতদের চূড়ান্ত তালিকা প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে এবং শ্রেনিকক্ষে নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রাখাসহ শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে।

রোববার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য জনগনের নাগালের মধ্যে রাখতে গত অক্টোবর মাসে এ জেলায় ১৯ টি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক গনসংযোগ করা হয়। জেলার ১১ টি উপজেলা এবং তিনটি পৌরসভাতেই এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এই কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বাজার ও চালকল ব্যবসায়ী, বিক্রেতা ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০, পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় নিষিদ্ধ পলিথিন ব্যাবহারের জন্য মোট ১৭ টি মামলায় ১৫ হাজার ৬শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, শহরের যানজট নিয়ন্ত্রণে অনিবন্ধিত অটোরিক্সা ও থ্রি হুইলার পৌরসভার মাধ্যমে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং অচিরেই অনিবন্ধিত অটোরিক্সা ও থ্রি হইলার শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে। গত দুই মাসে এ জেলায় ১৫২ টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৪১০ টি মামলায় ৬ লক্ষ ৫৯ হাজার ৯৫০ টাকা অর্থদন্ড এবং ১৪০ জনকে কারাদন্ডের দন্ডিত করা হয়েছে।

সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও চোরাচালান রোধে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত দুই মাসে ৩ হাজার ৩১৭ টি অভিযান পরিচালনা করে ২১৪ টি মামলায় ২৩৪ জনকে আটক করেছে এবং ২ কোটি ৬৭ লক্ষ ৩৯ হাজার ৯২ টাকা সমমূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলায় বিভিন্ন সময়ে রাজনৈতিক কারনে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের বিষয়ে গঠিত কমিটির সভা আয়োজন ও গণবিজ্ঞপ্তি জারি করাসহ এ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সর্বাত্মক প্রচেস্টায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে বিষয়ে সার্বক্ষণিক গোয়ন্দা নজরদারিসহ জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নওগাঁ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে প্রেস বিফিং করেছেন জেলা প্রসাশক

Update Time : 07:48:41 pm, Sunday, 10 November 2024