8:49 am, Tuesday, 3 November 2026

বজ্রপাত থেকে রক্ষায় ঠাকুরগাঁও গড়েয়ায় তালবীজ রোপণ

  • Reporter Name
  • Update Time : 09:40:51 pm, Saturday, 9 November 2024
  • 106 Time View

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষা পেতে তালের ৬০০০ হাজার বীজ রোপণ করা হয়েছে।গড়েয়া গুঞ্জুরগড় এলাকায় প্রায় দুই কিলোমিটার নদীর দু’পাশে শনিবার দুপুরে তালের বীজ রোপণের কার্যক্রম পরিচালিত হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাগেরহাট স্পোর্টিং ক্লাব’-এর আয়োজনে বীজগুলো রোপণ করে ক্লাবের সদস্যরা।

ক্লাবের আহ্বায়ক মো. শাফি আল আসাদ বলেন, দেশে বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছেন। সবচেয়ে বেশি মারা যান গ্রাম অঞ্চলে। কৃষকেরা মাঠে কাজ করার সময় এই দুর্যোগের শিকার হন। সেই সঙ্গে প্রতি বছর অনেক গবাদিপশু মারা যায়। তালগাছ এসব দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে বলে বীজ রোপণের এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়নে ক্লাবের ৪০ সদস্যকে নিয়ে তালের বীজ রোপণ করা হচ্ছে বলে জানান শাফি আল আসাদ।

মাটির ক্ষয় রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই জানিয়ে গড়েয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মানুরাম বর্মন বলেন, ‘তালপাতার পাখা আমাদের ঐতিহ্যের অংশ। তালগাছের কাণ্ডের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়। তবে, গাছটির সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। আমাদের যাঁর যাঁর জায়গা থেকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে।

এই সময় ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেন রেনু বলেন, তালের বীজ বা অন্যান্য বীজ তুলে দিন আমাদের হাতে। সবাই মিলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত থেকে বাঁচতে তালের বীজসহ বা অন্যান্য গাছের চারা রোপণ করতে হবে।’

এই সময় বিভিন্ন ওয়ার্ড মেম্বার- মহিলা সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বজ্রপাত থেকে রক্ষায় ঠাকুরগাঁও গড়েয়ায় তালবীজ রোপণ

Update Time : 09:40:51 pm, Saturday, 9 November 2024