2:57 pm, Monday, 2 November 2026

রামপালে অসহায় নারী পুরুষ ও এতিমদের মাঝে পোশাক বিতরণ

  • Reporter Name
  • Update Time : 09:45:49 pm, Saturday, 9 November 2024
  • 53 Time View

মোঃ ইকরামুল হক রাজিব : বাগেরহাটের রামপালে সমাজের অসহায় দরিদ্র নারী-পুরুষ ও এতিমদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। শনিবার(৯ অক্টোবর) বিকেলে রামপাল উপজেলা মহিলা দলের আয়োজনে উপজেলার শরাফপুর কারামতিয়া মাদ্রাসা মাঠে এ পোশাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে পোশাক তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সরদার ওজিয়ার রহমান, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নাব বেগম,আরাফাত রহমান কোকো ক্রীড়া সংঘ বাগেরহাট জেলা শাখা সাধারণ সম্পাদক সৈয়দ কুদরতি ইলাহী,ছাত্রনেতা হাফিজুর রহমান ,বিএনপি নেতা শেখ আব্দুর রহমান প্রমোখ I

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি লুৎফুন্নাহার। এসময় উপস্থিত ৫ শতাধিক অসহায় নারী পুরুষকে পোশাক বিতরণ ও ১শত এতিম শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শামীমুর রহমান বলেন, আগামীতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশ থেকে অন্যায়-অত্যাচার, অনিয়ম দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। বিএনপি গণমানুষের দল। কেউ অতিউৎসাহী হয়ে অন্যায়ের সাথে জড়াবেন না। সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

রামপালে অসহায় নারী পুরুষ ও এতিমদের মাঝে পোশাক বিতরণ

Update Time : 09:45:49 pm, Saturday, 9 November 2024