4:12 pm, Monday, 2 November 2026

কোটচাঁদপুর উপজেলা ও পৌর কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 02:14:29 am, Thursday, 7 November 2024
  • 57 Time View

 ঝিনাইদহ প্রতিনিধিঃ আমাদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

বুধবার (৬ নভেম্বর) বিকালে কোটচাঁদপুর উপজেলা ও পৌর কৃষক দলের আয়োজনে শহরের পিজন ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মীসভায় প্রধান অতিথি জনাব মোঃ শিমুল খাঁন তার বক্তব্যে এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, ১৯৭২ সাল থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিব বাংলাদেশে নির্বিচারে রাজনৈতিক বিরোধীদের হত্যা করেছিল। অন্তত ৪০ হাজার মানুষকে হত্যা করেছিল রক্ষীবাহিনী। শেখ হাসিনাও তার বাবার মতো মানুষ হত্যা করে ক্ষমতায় চিরদিন থাকার দুঃস্বপ্ন দেখেছিল। শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছরে কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা-গুম করেছে।

জুলাই আগস্টের ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, শেখ হাসিনা ভেবেছিল তার কখনো পতন হবে না। চারবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, হাসিনা দেশটাকে ধ্বংস করে একদিন পালাবে। আজ হাসিনা ঠিকই পালিয়ে গেছে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস। সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সদস্য ও কোটচাঁদপুর উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। কর্মীসভা উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোমিনুর রহমান মোমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপি সাধারণ সম্পাদ আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আব্দুর রশিদ মোহন, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক লাভলুর রহমান বাবলু,জেলা কৃষক দলের জেলা জলের যুগ্ম আহ্বায়ক মীর ফয়েজ এলাহী শিমুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুব দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাব্বি হোসেন প্রমুখ। কর্মীসভা সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্য কৃষিবীদ ফিরোজ উদ্দিন মানিক, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কৃষক দলের সদস্য আবুল কাশেম।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোটচাঁদপুর উপজেলা ও পৌর কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত

Update Time : 02:14:29 am, Thursday, 7 November 2024