2:54 pm, Monday, 2 November 2026

লালমনিরহাটে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 08:40:24 pm, Thursday, 1 August 2024
  • 56 Time View

মোসলেম উদ্দিন রনি,লালমনিরহাট থেকে:লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই ভাই হলো মিলন মিয়া (১১) ও মুজাহিদ মিয়া (৯)। তারা কুচলিবাড়ি ইউনিয়নের প্রধান পাড়ার ৫নং ওয়ার্ডের রবিউল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নে প্রধান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে আপন দুই ভাই মিলন ও মুজাহিদ ওই এলাকার মিজানুর রহমানের পুকুরে গোসলে নামে। এক পর্যায়ে গোসল করার সময় দুজনেই ডুবে যায়। এ সময় তার মা মিনি বেগম তাদের খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে। পরে ওই এলাকার ফারুক মিয়ার ঝাঁকি জাল পুকুরে ফেলে মিলন ও মুজাহিদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ওই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

লালমনিরহাটে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Update Time : 08:40:24 pm, Thursday, 1 August 2024