7:32 am, Monday, 2 November 2026

অবশেষে মায়ের কোলে ফিরল সেই নবজাতক

  • Reporter Name
  • Update Time : 07:41:07 pm, Thursday, 4 July 2024
  • 143 Time View

মোঃআবদুর রহিম, চট্টগ্রাম থেকে:কন্যা সন্তান হওয়ায় নবজাতক বিক্রি করে দেওয়ার একদিন পর মায়ের কোলে ফিরল শিশুটি।

বুধবার (৩ জুলাই) দুই ইউনিয়নের পরিষদের সদস্যদের উপস্থিতিতে শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করা হয়।

এসময় মরিয়মনগর ইউনিয়নে চেয়ারম্যান মুজিবুল হক হিরু এবং স্বনির্ভর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক উপস্থিত ছিলেন।

মরিয়মনগর ইউনিয়নের ইউপি সদস্য এনামুল কবির শিকদার বাংলানিউজকে জানান, শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

দুই পরিষদের সদস্য উপস্থিত ছিলেন। যিনি শিশুটিতে নিয়ে ছিলেন তিনি হাসপাতালের বিল বাবদ ৫০ হাজার টাকা খরচ করেছেন। তাকে ওই টাকা বাবদ ৪৫ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি শিশুটির ভরণপোষণের জন্য পরিবারকে দুই মাসের বাজার করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) জন্মের তিন দিন পর কন্যা সন্তানকে বিক্রি করে দেয় রাঙ্গুনিয়া উপজেলায় মরিয়মনগর ইউনিয়ন বাসিন্দা সাদ্দাম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পারভেজ নামে এক ব্যক্তি স্ট্যাটাস দিলে জানাজানি হয়। যদিও কন্যা শিশুটির পরিবারের অনুরোধে পরে স্ট্যাটাসটি মুছে দেন ওই ব্যক্তি।

বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার হাওয়ায় শিশুটিকে ফিরিয়ে আনতে উদ্যোগী হন স্থানীয় ইউনিয়ন পরিষদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

অবশেষে মায়ের কোলে ফিরল সেই নবজাতক

Update Time : 07:41:07 pm, Thursday, 4 July 2024