11:22 am, Monday, 2 November 2026

নোবিপ্রবি’তে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

  • Reporter Name
  • Update Time : 11:04:50 pm, Sunday, 9 June 2024
  • 137 Time View

সাদমান রাকিন, নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কতৃর্ক আজ আয়োজিত হয়েছে -“বিশ্ব পরিবেশ দিবস ২০২৪”। রবিবার (৯ই জুন, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের এডামেডিক -২ এর ভিডিও কনফারেন্স রুমে আয়োজিত হয়েছে অনুষ্ঠানটি। আয়োজনের সর্বাধিক সহযোগিতায় ছিলো -“কোস্টাল ইনভায়রনমেন্ট নেটওয়ার্ক (কোয়েন)”, “গ্লোবাল সেন্টার ফর ইনভায়রনমেন্ট এন্ড ক্লায়মেন্ট চেঞ্জ” এবং “সেন্টার ফর পিপল এন্ড এনভায়রনমেন্ট”।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, কোষাধ্যক্ষ, নোবিপ্রবি। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন পরিবেশ বিভাগ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতেই ছিলো পরিবেশ দিবস -২০২৪ এর বর্ণাঢ্য র‍্যালি। “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি। এছাড়া “বৃক্ষরোপন” কর্মসূচি ও পালন করা হয় স্বতঃস্ফূর্ত ভাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. জয়ন্ত কুমার বসাক এবং কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ডিরেক্টর অফ “সেন্টার ফর পিপল এন্ড এনভায়রন-মোহাম্মদ আবদুর রহমান। তিনি তার বক্তব্যে “জলবায়ু পরিবর্তন, মরুকরণ এবং জমির অবক্ষয়: বাংলাদেশে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি” নিয়ে আলোচনা করেন।

বিশ্ব পরিবেশ দিবস – ২০২৪ উদযাপনে আয়োজিত “আলোকচিত্র প্রতিযোগিতায়” অংশগ্রহণকারী সেরা ৩ জনকে পুরষ্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে “পরিবেশ পদক” দেয়া হয়েছে “স্নরন পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন” কে এবং সেরা কর্মচারীর পদক দেয়া হয়েছে -গার্ডেনার মোবারক হোসেন কে। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন পরিবেশ বিভাগ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নোবিপ্রবি’তে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

Update Time : 11:04:50 pm, Sunday, 9 June 2024