11:22 am, Monday, 2 November 2026

চট্টগ্রামে ১৬ জন কৃতি শিক্ষার্থীকে ‘আইজিপি শিক্ষাবৃত্তি’ প্রদান

  • Reporter Name
  • Update Time : 11:01:06 pm, Sunday, 9 June 2024
  • 146 Time View

মোঃ আবদুর রহিম সোহেল, চট্টগ্রাম থেকে : বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওডব্লিউএ) কর্তৃক পরিচালিত কার্যক্রমের আওতায় নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘আইজিপি শিক্ষাবৃত্তি’ প্রদান অনুষ্ঠান আজ ০৯ জুন ২০২৪ খ্রি. সমিতিটির চট্টগ্রাম শাখার উদ্যোগে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মাননীয় সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) জনাব ডা. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ, কৃতী শিক্ষার্থীদের অভিভাবকগণ ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে ১৬ জন কৃতী শিক্ষার্থীকে তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিআরপিওডব্লিউএ, চট্টগ্রাম শাখার সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মোঃ আল্লাহ্ বকশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চট্টগ্রামে ১৬ জন কৃতি শিক্ষার্থীকে ‘আইজিপি শিক্ষাবৃত্তি’ প্রদান

Update Time : 11:01:06 pm, Sunday, 9 June 2024