11:59 pm, Monday, 2 November 2026

পত্নীতলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 08:28:30 pm, Saturday, 8 June 2024
  • 82 Time View

শাকিল হোসেন, পত্নীতলা (নওগাঁ) থেকে : নওগাঁর পত্নীতলা উপজেলায় বজ্রপাতে একজন কৃষক ও একজন নারী মারা গেছেন। শুক্রবার (৭ জুন) বিকেলে দুর্ঘটনাগুলো ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন, উপজেলার পাটিচড়া ইউনিয়নের নাগরগোলা গ্রামের মোঃ বিশা মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৫০) ও গাহন গ্রামের আব্দুল মজিদ এর মেয়ে দুই সন্তানের জননী মনিকা (৩৫)।

জানা যায়, বিকাল সাড়ে ৩ টার দিকে বৃষ্টির মধ্যে কৃষক খাদেমুল ইসলাম মাঠ থেকে ধান বহন করে বাড়ীর উঠানে এসে বজ্রপাতের কবলে পড়ে মৃত্যু হয় অপর দিকে একই সময়ে গৃহবধূ মনিকা বাড়ীর সামনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়। তাদের স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

এছাড়া পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দুটি অপমৃত্যু মামলা দায়ের করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মতকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পত্নীতলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

Update Time : 08:28:30 pm, Saturday, 8 June 2024