
সিরাজুল ইসলাম, হরিপুর (ঠাকুরগাঁও) থেকে : ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা পুলিশ কর্তৃক ৬ ই জুন বৃহস্পতিবার মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন ০৩ নং বকুয়া ইউপির অন্তর্গত রহমতপুর গ্রামস্থ জনৈক নজরুল (৬০), পিতা- মৃত আঃ গফফার, গ্রাম রহমতপুর (উত্তরপাড়া) এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ আসামি, এরশাদ আলী (২৬), পিতা- মোঃ আব্দুল মোতালেব, মাতা- মোছাঃ নুরফুল খাতুন, গ্রাম – ডাঙ্গীপাড়া (আবাসন), থানা- হরিপুর, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
Reporter Name 













