
সিরাজুল ইসলাম, হরিপুর (ঠাকুরগাঁও) থেকে : ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা পুলিশ কর্তৃক ৬ ই জুন বৃহস্পতিবার মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন ০৩ নং বকুয়া ইউপির অন্তর্গত রহমতপুর গ্রামস্থ জনৈক নজরুল (৬০), পিতা- মৃত আঃ গফফার, গ্রাম রহমতপুর (উত্তরপাড়া) এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ আসামি, এরশাদ আলী (২৬), পিতা- মোঃ আব্দুল মোতালেব, মাতা- মোছাঃ নুরফুল খাতুন, গ্রাম - ডাঙ্গীপাড়া (আবাসন), থানা- হরিপুর, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com