
মোঃ শামীম হোসেন : খুলনার দাকোপের বানিশান্তায় মাদকের বিরুদ্ধে জুমার নামাজ শেষে বাজার সুন্দরবন কেন্দ্রীয় জামে মসজিদের মানববন্ধন। শুক্রবার ৭ জুন জুমার নামাজ শেষে বানিশান্তা বাজার সুন্দরবন কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে মসজিদ মাঠে মাদক মুক্ত বানিশান্তা ইউনিয়ন গড়ার লক্ষ্যে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে মসজিদের ইমাম, সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগ নেতাসহ এলাকা বাসী দাবি করেন বানিশান্তা বাজার ও পতিতা পল্লীতে আবারো মাদক ব্যবসা জমজমাট। মসজিদের মুসল্লীসহ শত শত এলাকাবাসী জানান বানিশান্তায় আবারো মাদকে ছেয়ে গেছে তাই সবাইকে ঐক্য বদ্ধ হয়ে মাদককে না বলতে হবে। কেননা মাদকের কারণে এলাকার উঠতি বয়সী ছেলেরাসহ স্কুল, কলেজ পড়ুয়া এমনকি সকল বয়সী লোকেরা আজ মাদকের কারণে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আর এই ভাবে যদি সকলে মাদক সেবনে আসক্ত হয় তবে সমাজের কখনো উন্নয়ন সম্ভব নয়। গতকাল ৬ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় বানিশান্তা বাজারের রিপন খা মাদক সেবনের জন্য তার বাবাকে টাকা দিতে বলে বাবা টাকা না দেওয়ায় বাবাকে ডেগার ছুরি মারতে যায় তখন পথচারী জালাল শেখ এই অবস্থা দেখে ছেলে রিপনকে বাধ্য দিলে সাথে সাথে পথচারী জালাল শেখকে ছুরি মেরে আহত করে। বাজার বাসী আহত জালাল শেখকে উদ্ধার করে মোংলা উপজেলা হাসপাতালে নিয়ে যায় পরে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করতে বলে এবং মাদক সেবী রিপনকে আটক করে দাকোপ থানায় খবর দিলে থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে জেল হাজ্জতে পাঠিয়ে দেয়। মানব বন্ধন ও প্রতিবাদ সভায় এলাকাবাসী জোর দাবি করে বলেন এমপি মহাদয়, উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও প্রশাসন দাকোপসহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্ট আকর্ষণ করছি যাতে বানিশান্তা বাসী মাদকের এই করাল গ্রাস থেকে মুক্তি পায় তার সুব্যবস্থা গ্রহন করার জন্য।
Reporter Name 








