
কোটচাঁদপুর প্রতিনিধি : প্রেমের সম্পর্ক মেনে না নেওয়াই অবশেষে ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে কোটচাঁদপুর থানায়। গেল (২৪-০২-২৪)শুক্রবার রাতে এ মামলা করেন,ভুক্তভোগী ওই নারী। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোটচাঁদপুর থানা পুলিশ মানিক হোসেন (২২) নামের এক যুবক আটক করেছেন। শনিবার সকালে তাকে আদালতে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন,থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,কোটচাঁদপুর উপজেলার চানপাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে মানিক হোসেন (২২)। সে কোটচাঁদপুর পৌর কলেজের ছাত্র। অন্যদিকে একই গ্রামের নায়েব আলীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে সুবাদে নিয়মিত দেখা শোনা ও কথা হত তাদের মধ্যে একপর্যায়ে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে ।
বিষয়টি জানাজানি হওয়ার পর গেল ৬ মাস আগে বিবাহ বিচ্ছেদ ঘটে নায়েব আলীর সঙ্গে। এরপর থেকে মানিককে বিয়ের জন্য চাপ সৃষ্টি করতে থাকে ওই নারী। সেই থেকে ছল চাতুরী করতে থাকেন মানিক হোসেন।
গেল বৃহস্পতিবার বিয়ের পীড়িতে বসেন সে। এ খবর পেয়ে ওই নারী শুক্রবার কোটচাঁদপুর থানায় তাঁর নামে ধর্ষনের অভিযোগ করেন। এরপর পুলিশ তাকে থানায় আসতে বলেন। জিজ্ঞেসাবাদে স্বীকার করেন সব কিছু।
শুরু হয় উভয় পক্ষের মধ্যে দরকষাকষি। যা চলে গভীর রাত পর্যন্ত। এরপর রাত ১২ টার দিকে ওই নারী বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০/(২০০৩) এর ৯ (১) ধারায় মামলা করেন।
ওই মামলায় শনিবার সকালে কোটচাঁদপুর থানা পুলিশ মানিক হোসেন কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন।কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার।
Reporter Name 








