
মোসলেম উদ্দিন রনি, লালমনিরহাট থেকে : লালমনিরহাটের কালীগঞ্জে মিউজিক বক্সে গান শুনার জন্য লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মুন্দাদিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আমির হোসেন ওই এলাকার কোহিনূর রহমানের পুত্র। সে স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, আমির হোসেনের বাবা ও মা জীবিকার তাগিদে সৈয়দপুর থাকলেও সে তার নানার বাড়িতেই থেকে লেখাপড়া করতো।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির ঘরে মিউজিক বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিশুটি সবার অজান্তে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার নানী বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তখন আশেপাশের লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
Reporter Name 








