
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী আমতলা এলাকায় প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে ‘আমতলা মেডিসিন সপ’ নামের ফার্মেসি মালিক মো. কবিরুল ইসলামে বিরুদ্ধে।খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ওই ফার্মেসির মালিক এলাকায় উঠতি বয়সী তরুণ ও যুবকদের কাছে অধিক পরিমাণে ঘুমের ওষুধ বিক্রি করে আসছেন।
ঘটনাসূত্রে, গত ১৯ ফেব্রæয়ারি সন্ধ্যায় তার ফার্মেসি থেকে এক পাতা (দশটি) ঘুমের ওষুধ ক্রয় করেন শহরের ইটাগাছা এলাকার জিল্লুর রহমানের ছেলে মো. রায়হান হোসেন নামের এক কিশোর। পরবর্তীতে ওই কিশোর আর একটি ছেলেকে পাঠিয়ে আরো দুই পাতা (কুড়িটি) ঘুমের ওষুধ ক্রয় করে। কিশোর মো. রায়হান হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতে সেখান থেকে দশটি ঘুমের ওষুধ সেবন করে বাড়িতে গিয়ে স্বজ্ঞানহীন হয়ে পড়ে।
মো. রায়হান হোসেনের মামা মো. আরিফুল ইসলাম জানান, ‘তার বোনের ছেলে রায়হান হোসেন রাতে বাড়িতে এসে মাতালের মত আচরণ করতে শুরু করে। বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে। পরে সে কিছুটা স্বাভাবিক হলে তার কাছে জানতে চাইলে সে ঘুমের ওষুধ সেবনের কথা স্বীকার করে’। এতগুলো ঘুমের ওষুধ কোথায় পেয়েছে জানতে চাইলে সে মো. রায়হান হোসেন জানায় আমতলা মোড়ের কবিরুল ইসলামের ‘আমতলা মেডিসিন সপ’ থেকে ঘুমের ওষুধ কিনেছে’।
মো. রায়হান হোসেনের মামা মো. আরিফুল ইসলাম আরো জানান, ‘পরদিন আমতলা মেডিসিন সপের মালিক কবিরুল ইসালমের কাছে বিষয়টি জানতে গেলে তিনি বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেন। এমনকি এ বিষয়ে কাউকে জানালে মিথ্যা চাাঁদাবাজি মামলায় ফাঁসানোর হুমকি দেন’।
Reporter Name 








