প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৮:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৪, ৮:৫৯ এ.এম
প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ওষুধ বিক্রির অভিযোগ ফার্মেসি দোকানীর বিরুদ্ধে


ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী আমতলা এলাকায় প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে ‘আমতলা মেডিসিন সপ’ নামের ফার্মেসি মালিক মো. কবিরুল ইসলামে বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ওই ফার্মেসির মালিক এলাকায় উঠতি বয়সী তরুণ ও যুবকদের কাছে অধিক পরিমাণে ঘুমের ওষুধ বিক্রি করে আসছেন।
ঘটনাসূত্রে, গত ১৯ ফেব্রæয়ারি সন্ধ্যায় তার ফার্মেসি থেকে এক পাতা (দশটি) ঘুমের ওষুধ ক্রয় করেন শহরের ইটাগাছা এলাকার জিল্লুর রহমানের ছেলে মো. রায়হান হোসেন নামের এক কিশোর। পরবর্তীতে ওই কিশোর আর একটি ছেলেকে পাঠিয়ে আরো দুই পাতা (কুড়িটি) ঘুমের ওষুধ ক্রয় করে। কিশোর মো. রায়হান হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতে সেখান থেকে দশটি ঘুমের ওষুধ সেবন করে বাড়িতে গিয়ে স্বজ্ঞানহীন হয়ে পড়ে।
মো. রায়হান হোসেনের মামা মো. আরিফুল ইসলাম জানান, ‘তার বোনের ছেলে রায়হান হোসেন রাতে বাড়িতে এসে মাতালের মত আচরণ করতে শুরু করে। বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে। পরে সে কিছুটা স্বাভাবিক হলে তার কাছে জানতে চাইলে সে ঘুমের ওষুধ সেবনের কথা স্বীকার করে’। এতগুলো ঘুমের ওষুধ কোথায় পেয়েছে জানতে চাইলে সে মো. রায়হান হোসেন জানায় আমতলা মোড়ের কবিরুল ইসলামের ‘আমতলা মেডিসিন সপ’ থেকে ঘুমের ওষুধ কিনেছে’।
মো. রায়হান হোসেনের মামা মো. আরিফুল ইসলাম আরো জানান, ‘পরদিন আমতলা মেডিসিন সপের মালিক কবিরুল ইসালমের কাছে বিষয়টি জানতে গেলে তিনি বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেন। এমনকি এ বিষয়ে কাউকে জানালে মিথ্যা চাাঁদাবাজি মামলায় ফাঁসানোর হুমকি দেন’।
এ বিষয়ে অভিযুক্ত কবিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একজন গ্রাম্য ডাক্তার। তাছাড়া আমার ফার্মেসির লাইসেন্স আছে। আমি কারো কাছে ঘুমের ওষুধ বিক্রি করিনি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা’।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com
সকল স্বত্ত্ব সংরক্ষিত ©২০২৫ দৈনিক মানবাধিকার প্রতিদিন