
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) থেকে : গত সোমবার ১৯ ফেব্রুয়ারি সকালে দুপচাঁচিয়া উপজেলা ডিমশহর প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ আহম্মদ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ।
Reporter Name 








