
মোঃ রমজান আলী, কোটচাঁদপুর : কেক কেটে বীর জনতা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার এর (৪০) তম জন্মদিন পালন করা হয়েছে, মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারী) সন্ধ্যায় পৌর বাস টার্মিনালের পত্রিকার স্থানীয় প্রতিনিধির কার্যালয়ে এ অনুষ্ঠান পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আজকের পত্রিকা প্রতিনিধি সুব্রত কুমার,ভোরের দর্পন প্রতিনিধি আনোয়ার জাহিদ জামান, মানবাধিকার প্রতিদিন প্রতিনিধি রমজান আলী, সময়ের কাগজ প্রতিনিধি রেজাউল ইসলাম, দেশ সংযোগ প্রতিনিধি মুস্তাফিজুর রহমান আপেল, মাতৃ জগত প্রতিনিধি জাহাঙ্গীর আলম, নবচিত্র প্রতিনিধি সহিদুর ইসলাম প্রমুখ। জন্মদিনের কেক কাটার পর। বিভিন্ন বিষয় নিয়ে উম্মত আলোচনা করা হয়।