
নূরুন্নাহার নূর, তাড়াইল, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে ৩ পলিথিন কারখানাকে ৫ লক্ষ ও ১টি ভুষির মিলকে ২ হাজার টাকা জরিমানা করা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শহরের রাণীবাজার শাহী মসজিদ রোড এলাকায় এ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, রাণীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মৃত খলিলুর রহমান লিমনের মালিকানাধীন পলিথিন কারখানাকে দেড় লক্ষ টাকা, মনির হোসেনের পলিথিন কারখানাকে ২ লক্ষ টাকা, আশ্রাফ মোল্লার পলিথিন কারখানা দেড় লক্ষ ও মো. ভুষি দোকান মালিক রাকিবকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমান আদালতে সহযোগীতায় ছিলেন ভৈরব পৌরসভা খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম ও ভৈরব শহরফাড়িঁ থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাণীবাজার লোহাপট্টি এলাকায় অভিযান চালানো হয়। এসময় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করার অপরাধে “চার প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ২ হাজার টাকা” জরিমানা করা হয়।
Reporter Name 














