8:08 am, Monday, 2 November 2026

নওয়াপাড়া সার বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা সার জব্দ ও নকল বস্তা উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 04:09:30 pm, Monday, 19 February 2024
  • 43 Time View

আমিনুর রহমান : যশোরের অভয়নগরের শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়া সারের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়, সার জব্দ ও নকল বস্তা উদ্ধার করা হয়েছে।

গত ১৮ ই ফেব্রুয়ারী রোববার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট থান্দার কামরুজ্জামান ও উপজেজলা কৃষি অফিসার লাভলী খাতুন এবং অভয়নগর থানার পুলিশ ফোর্স নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামানের দি-মনির এন্টারপ্রাইজে সরকারী বরাদ্দের সার মজুদ রাখার দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে।

একই সাথে তার গুদাম থেকে ১ হাজার ৫শ’ ২৩ বস্তা সরকারী বরাদ্দের (এমওপি, টিএসপি, ডিএপি) সার উদ্ধার করা হয়েছে। সরকারী এ বরাদ্দের সার বরাদ্দকৃত ডিলারের নিকট না পাঠিয়ে অধিক দামে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখার দায়ে তাকে এ জরিমানা করা হয় বলে জানানো হয়েছে।

এছাড়া উক্ত সার জব্দ করে তা খোলা বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট থান্দার কামরুজ্জামান।

অপর দিকে একই সময় সরকারী সারের বস্তা নকল করে তা বাজারজাত করার দায়ে বাদল নামের বস্তা ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। নকল বস্তা কারবারি নিউ সোনালী এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠান ও নাম ঠিকানা বিহীন আপেল ও শাপলা মার্কা বস্তা বাজার জাত করার দায়ে দুইটি বস্তার গোডাউন তালাবদ্ধ করে রাখা হয়েছে।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট থান্দার কামরুজ্জামান জানান, সরকারের বরাদ্দকৃত সার উত্তোলন করে তা সঠিক জায়গায় না পাঠিয়ে অধিক দামে বিক্রির মানষিকতায় ১৫শ’ ২৩ বস্তা সার গুদামজাত করে রাখার দায়ে সার ব্যবস্থাপনা ৮/২ ধারায় দি মনির এন্টারপ্রাইজকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও সরকার নির্ধারিত দামে উক্ত সার বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এছাড়া বস্তা নকল করে বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে বাদল নামের একজনকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুইটি বস্তার গুদাম (এবিএস ও এমএস) সিলগালা করে রাখা হয়েছে।

এব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ জানান, জব্দকৃত সার অভিযান পরিচালনাকারী ম্যাজিষ্ট্রেট বিলিবন্টনের আদেশ দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নওয়াপাড়া সার বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা সার জব্দ ও নকল বস্তা উদ্ধার

Update Time : 04:09:30 pm, Monday, 19 February 2024