
রাফি চৌধুরী, সীতাকুণ্ড থেকে : মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন(MFJF) কর্তৃক ৫ম বারের মত শুরু হয়ে গেল পরিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সেবা( Road to light SSC-2024). সীতাকুন্ডের পরিক্ষার্থীদের যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছে দেওয়ার লক্ষ্যে এলবিয়ন গ্রুপ এর সহযোগীতায় MFJF এর এই উদ্যোগ।
প্রথম দিন ফিতা কাটার মাধ্যমে উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম ও MFJF এর প্রধান উপদেষ্টা আহমেদ আরমান সিদ্দিকী
উপদেষ্টাবৃন্দ এবং কমিটি সদস্যদের উপস্থিতিতে সুন্দরভাবে শুরু হলো এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে ফ্রি বাস সেবা।
২০২২ সালে শুরু হওয়া এই সেবাটি আবারও ৫ম বারের মতো গৃহীত হয়েছে যাতে সীতাকুণ্ড এর পরীক্ষার্থীদের যাতায়াত সংক্রান্ত কোনো সমস্যায় পরতে না হয়; তারা যেন নিশ্চিন্তে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে পারে। পরীক্ষার্থীদের নিশ্চিন্তে এবং নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।সম্প্রতি এটি পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
Reporter Name 








