8:31 pm, Monday, 2 November 2026

সিরাজগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এএসআই ক্লোজড

  • Reporter Name
  • Update Time : 03:36:10 pm, Saturday, 17 February 2024
  • 19 Time View

হারুনুর রশিদ হাবিবুল্লাহ্ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদক তল্লাশির নামে এক আদিবাসী গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সন্তোষ কুমারকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে এক আদেশে পুলিশ সুপার ওই এএসআইকে পুলিশ লাইনে ক্লোজড করেন।

আর গৃহবধূর শ্লীলতাহানির বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত করছেন। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযুক্ত এএসআই সন্তোষ কুমার মাদক তল্লাশির নামে তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল যশাইপাড়া গ্রামের এক আদিবাসী গৃহবধূর ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় এক ভিডিও বার্তায় বিচার দাবি করেন ওই গৃহবধূ। বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়ে সেই ভিডিও।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) অনলাইন নিউজপোর্টাল ঢাকামেইল ডটকমে ‘তল্লাশির নামে আদিবাসী নারীকে শ্লীলতাহানির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সিরাজগঞ্জের পুলিশ সুপারের (এসপি) নজরে আসে।

সংবাদটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি সরেজমিন তদন্তের নির্দেশ দেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সিরাজগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এএসআই ক্লোজড

Update Time : 03:36:10 pm, Saturday, 17 February 2024