5:10 am, Tuesday, 3 November 2026

পাইকগাছায় আবারো আগুনে পুড়ে ২ ব্যবসায়িক প্রতিষ্ঠান ভস্মীভূত

  • Reporter Name
  • Update Time : 01:57:41 pm, Saturday, 17 February 2024
  • 16 Time View

আজিজুল ইসলাম, পাইকগাছা (খুলনা) থেকে : পাইকগাছা আগুনে পুড়ে কাঠগোলা ও ফার্নিচার ঘর সবকিছু ভস্মীভূত হয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাত আনুমানিক ১ টার দিকে পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের হক মার্কেটে পিছনে এ ঘটনাটি ঘটেছে।

উক্ত জায়গার মালিক রবিউল জানান, আমাদের ভাড়াটিয়া রফিকুল , প্রকাশের ফার্নিচার ও কাঠগোলায় বুধবার রাত আনুমানিক ১ টার দিকে হঠাৎ আগুন লাগে। আমরা সকলে মিলে আগুন নিভানোর চেষ্টা করতে থাকি। অবশেষে রাত ৩ টার দিকে পাইকগাছার পার্শ্ববর্তী উপজেলা আশাশুনি থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে কাঠগোলা ও ফার্নিচারের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

এবিষয়ে মিজান ফার্নিচারের মালিক রফি জানান, আমরা সারাদিনের কাজ সেরে বাসায় যাই। পরে রাত ২ টার দিকে জানতে পারি আমাদের দোকানে আগুন লেগেছে। আমরা সরেজমিনে যেয়ে দেখি ঘর সহ ভিতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি জানান আমার ও পাশের কাঠঘরের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান ঘটনাস্থলে আসেন ও আগুন নিভানোর জন্য স্থানীয় এলাকাবাসীদের আহবান জানান।

এদিকে পাইকগাছার বিভিন্ন জায়গায় দিনকে দিন অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হচ্ছে মানুষ। সম্প্রতি পাইকগাছা পৌর সদরের শিববাটির একটি দরিদ্র পরিবার অগ্নি কান্ডের ঘটনায় সব হারিয়ে নিঃস্ব। সেজন্য দ্রুত সময়ের মধ্যে পাইকগাছায় ফায়ার স্টেশন করার দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পাইকগাছায় আবারো আগুনে পুড়ে ২ ব্যবসায়িক প্রতিষ্ঠান ভস্মীভূত

Update Time : 01:57:41 pm, Saturday, 17 February 2024