
খোকনুজ্জামান খোকন, জলঢাকা থেকে : জলঢাকার খুটামারা ইউনিয়নের চলছে মাদকের রমরমা ব্যবসা। নীলফামারী জেলা জলঢাকা থানা খুটামারা ইউনিয়নের কুটি পাড়ায় মাদকের রমরমা ব্যবসা চলছে দীর্ঘদিন থেকে।
মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় কয়েকজন মাদক ব্যবসায়ির জেল হয়েছিলো। তারা আইন কে বৃদ্ধা আঙ্গুলী দেখে আবার জেল থেকে ছাড়া পেয়ে তারা তাদের ভয়াবহ এই অবৈধ পেশায় পুনরায় ফিরে আসে এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত থাকে।
নীলফামারী জেলার জলঢাকা থানা ও কিশোরগঞ্জ থানা মধ্যবর্তী এলাকা হওয়ায় তাদের ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সীমান্তবর্তী এলাকায় হিরোইন ফেনসিডিল মদ ইয়াবা গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাওয়া যায়।
দূরদূরান্ত থেকে যুবকরা ছুটে এসে এই ধরনের নেশায় আসক্ত হয়ে নানা রকম অপকর্মে লিপ্ত হচ্ছে।
Reporter Name 








