10:01 pm, Monday, 2 November 2026

পাঁচবিবি সীমান্তে স্বর্ণের বারসহ ৩ পাঁচারকারী আটক

  • Reporter Name
  • Update Time : 01:29:03 pm, Saturday, 17 February 2024
  • 17 Time View

নিরেন দাস, জয়পুরহাট থেকে : বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার কালে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উচনা সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ ওই ৩ জন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের রহিদুল ইসলাম (৪০), মঞ্জুর রহমান (৪২) ও ফরিদুল ইসলাম (৪৫)। বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জয়পুরহাট-২০ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর আতিক হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি বলেন, একদল সোনা চোরাচালানকারী বাংলাদেশ থেকে ভারতের সোনা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ঘটনাস্থল থেকে ১০টি স্বর্ণবার, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৪৯ হাজার ৩০ টাকাসহ তাদের আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আটককৃত মালামালের বর্তমান বাজার মূল্য হবে ১ কোটি ১২ লাখ ৬ হাজার ৪১৯ টাকা। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পাঁচবিবি সীমান্তে স্বর্ণের বারসহ ৩ পাঁচারকারী আটক

Update Time : 01:29:03 pm, Saturday, 17 February 2024