8:09 am, Monday, 2 November 2026

মেট্রোরেলের পন্য নিয়ে মোংলা বন্দরে ভিড়লো জাহাজ

  • Reporter Name
  • Update Time : 09:09:05 am, Thursday, 15 February 2024
  • 46 Time View

মোঃ শামীম হোসেন : মেট্রোরেলের ২য় চালান নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি “কিয়ো কোরাল”। মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জাহাজটি বন্দরের ৮নম্বর জেটিতে নোঙর করেছে।

জাহাজটিতে মেট্রোরেলের ৪৯১ পিচ সিমেন্টের পাইল রয়েছে। এর আগে ভিয়েতনাম বন্দর থেকে গত ৬ই ফেব্রুয়ারি মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে “এমভি কিয়ো কোরাল”।

“এম ভি কিয়ো কোরাল” জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শীপ কোম্পানীর ব্যবস্থাপক মো: ওয়াহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজটি মোংলা বন্দরের ৮ নং জেটিতে ভিড়েছে। মেট্রোরেলের এ সকল মালামাল খালাসের সঙ্গে সঙ্গেই নদী পথে বিশেষ নৌযানে (বার্জ) করে তা নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

মেট্রোরেলের পন্য নিয়ে মোংলা বন্দরে ভিড়লো জাহাজ

Update Time : 09:09:05 am, Thursday, 15 February 2024