9:14 pm, Monday, 2 November 2026

সিরাজগঞ্জে ৮০ লাখ টাকার গাঁজাসহ চার কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 02:28:11 pm, Wednesday, 14 February 2024
  • 14 Time View

হারুনুর রশিদ হাবিবুল্লাহ্ : সিরাজগঞ্জের হাটিকুমরুল উপজেলায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে অভিযান চালিয়ে ১৬০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, লালমনিরহাট জেলার বাড়াইপাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আতিকুল ইসলাম (৪০), নারায়ণগঞ্জ জেলার টানবাজার রেলীবাগান গ্রামের আক্কাস মিয়ার ছেলে অপু মিয়া (৩৩), সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোড়াচরা গ্রামের ফজল শেখের ছেলে নাজমুল শেখ (২৬) ও কামারখন্দের কর্ণসূতী গ্রামের মৃত মাজেম আলী শেখের ছেলে আব্দুল লতিফ শেখ (৫১)।

জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুরুল গোলচত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সিরাজগঞ্জে ৮০ লাখ টাকার গাঁজাসহ চার কারবারি গ্রেফতার

Update Time : 02:28:11 pm, Wednesday, 14 February 2024