
শাহরিয়ার মোরশেদ, সলঙ্গা (সিরাজগঞ্জ) থেকে : মহাসড়কে যানজট ও দূর্ঘটনা রোধে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সেবা সপ্তাহ উপলক্ষে ড্রাইভার-হেলপারদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় হাটিকুমরুল হাইওয়ে থানা চত্ত্বরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই মনিরুল ইসলাম, সার্জেন অরবিন্দু,দুলাল আহমেদ,উপ-পরিদর্শক ( এসআই) সফিকুল ইসলামসহ ড্রাইভার হেলপার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ড্রাইভার- হেলপারদের উদ্দেশ্য ওসি আব্দুল ওয়াদুল বলেন, পুলিশের পাশাপাশি ড্রাইভাররাও যদি সচেতন হয় এবং ট্রাফিক আইন মানে তাহলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে এবং জনগণকেও এর পাশাপাশি সচেতন হতে হবে।
Reporter Name 








