9:14 pm, Monday, 2 November 2026

অভিনব কায়দায় মাদক বহনের সময় ৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 08:07:32 am, Monday, 12 February 2024
  • 20 Time View

মোঃ ইসরাফিল হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি: অভিনব কায়দায় বস্তায় পেঁচিয়ে মাদক বহনের সময় ০৬ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী র‌্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে গ্রেফতার।

ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় এনে বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর গোয়েন্দ দল ছায়া তদন্ত শুরু সহ তার উপর নজরদারি করতে থাকে।

এক পর্যায়ে সে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে আসতেছে মর্মে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকস আভিজানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদরের মহানন্দা টোল প্লাজার সামনে পূর্ব পরিকল্পনা মোতাবেক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করার সময় অভিনব কায়দায় গাঁজা বহন করে অন্যত্র যাওয়ার প্রাক্কালে আভিযানিক দলের নিকট উক্ত আসামি হাতেনাতে আটক হয়।

১১ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ সকাল ০৭:০০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত মহানন্দা টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মাদক বহনের সময় আসামী ১। মোঃ জুয়েল (২৫), পিতা-মোঃ খলিলুর রহমান, মাতা-মোছাঃ রুবিআরা বেগম, সাং-বিশ্বনাথপুর (বাখের আলী), ইউপি-বিনোদপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

অভিনব কায়দায় মাদক বহনের সময় ৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : 08:07:32 am, Monday, 12 February 2024