
বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ গ্রামের শেখপাড়া মৃত মেহের আলী শেখের ছেলে আঃ বারী শেখের পোল্টি মুরগির খামারে আগুন দিয়েছে দুবৃত্তরা।
অভিযোগ সুত্রে জানা যায় শুক্রবার রাত ১২.৩০ টাই কে বা কারা কাথাঁয় পেট্রোল দিয়ে ভিজিয়ে তা খামারে রেখে আগুন লাগিয়ে দিয়েছে। এসময় খামারে ৬৫০টি মুরগি ছিলো। আগুন লাগার কথা লোক মুখে শুনে আঃ বারী সহ এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
এবিষয়ে খামারী আঃ বারী বলেন পর্ব শত্রুতার জের ধরে আমার খামারে আগুন দেওয়া হয়েছে।গত বছরেও আমার এই খামারে বিষ প্রয়োগ করে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষতি করেছিলো।
Reporter Name 








